শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ ভাষা সংগ্রামী আহমদ রফিক

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ ভাষা সংগ্রামী আহমদ রফিক

ভাষা সংগ্রামী, গবেষক ও লেখক আহমদ রফিকের শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়েছে। ঢাকার পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী জানিয়েছেন, তিনি এখন ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’।

গত ১১ সেপ্টেম্বর তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে এইচডিইউ বিভাগে চিকিৎসা দেওয়ার পর কিছুটা উন্নতি হলে বেডে নেওয়া হয়। তবে বর্তমানে তাঁর অবস্থার অবনতি হয়েছে।

ডা. লেলিন চৌধুরী বলেন, আহমদ রফিক এখন ডাক শুনে সাড়া দিলেও তাঁর কথা বোঝা যায় না। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্রনিক কিডনি ফেইলিওর, আলঝেইমার্স, পারকিনসন্স, ফুসফুসের সংক্রমণসহ নানা জটিল রোগে ভুগছেন।

গত ১২ সেপ্টেম্বর হাসপাতালের শয্যাতেই ৯৭তম জন্মদিন কাটান এই ভাষা সংগ্রামী। এর আগে এক মাসে দুই দফা ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে জন্ম নেওয়া আহমদ রফিক পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজে। চিকিৎসক হিসেবে পেশাজীবন না বেছে তিনি আত্মনিয়োগ করেন লেখালেখি ও গবেষণায়।

বাংলা সাহিত্যে ও সংস্কৃতিতে অবদানের জন্য তিনি পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, রবীন্দ্রত্ত্বাচার্য উপাধিসহ বহু সম্মাননা।

খুঁজুন