বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"!
জাতীয় জিপিএ-৫ পেয়েছেন ১১৬৬৭৬ শিক্ষার্থী, এগিয়ে ছাত্রীরা

জিপিএ-৫ পেয়েছেন ১১৬৬৭৬ শিক্ষার্থী, এগিয়ে ছাত্রীরা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় বড় ধস নেমেছে। গত বছরের তুলনায় এবার সর্বোচ্চ গ্রেড পয়েন্ট পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজারের বেশি।

২০২৫ সালে যেখানে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, এবার সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে।

তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এবারও ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী এবং ৫২ হাজার ৭৮০ জন ছাত্র। অর্থাৎ, ছাত্রের তুলনায় ১১ হাজার ১১৬ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনের মধ্যে ৫২ হাজার ৭৮০ জন ছাত্র এবং ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী। অর্থাৎ, ছাত্রের তুলনায় ১১ হাজার ১১৬ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

২০২৫ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ছিল ৭৩ হাজার ৬১৬ জন এবং ছাত্র ৬৫ হাজার ৪১৬ জন। সে হিসাবে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

একই সঙ্গে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া ছাত্রীর সংখ্যা কমেছে ৯ হাজার ৭২০ জন এবং ছাত্রের সংখ্যা কমেছে ১২ হাজার ৬৩৬ জন।

তবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় সামগ্রিকভাবে পতন হলেও ছাত্রীরা এবারও সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে। গত বছরও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের চেয়ে বেশি ছিল। এবার সেই ব্যবধান আরও স্পষ্ট হয়েছে।

২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এর আগের বছর ২০২৪ সালে এই হার ছিল ৮৩ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ ২০২৫ সালে আগের বছরের তুলনায় পাসের হার কমেছিল ১৪ দশমিক ৯৫ শতাংশীয় পয়েন্ট।

খুঁজুন