বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা
জাতীয় তাবাসসুম ঊর্মিকে কেন ওএসডি করা হলো?

তাবাসসুম ঊর্মিকে কেন ওএসডি করা হলো?

গোলাম মাওলা রনি :

মাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মিকে কেন ওএসডি করা হল এমন একটি প্রশ্ন করেছিলাম যা নিয়ে মুল ধারার গন মাধ্যম এবং সামাজিক মাধ্যমে রীতিমত তোলপাড় শুরু হয়েছে । 

ঊর্মিকে কেবল ওএসডি নয় - ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে ! আমি ঊর্মির পক্ষে কিছুই বলিনি - শুধু কয়েকটি প্রশ্ন করেছিলাম ! কেন প্রশ্ন করেছিলাম তা এখন আপনাদেরকে জানাচ্ছি ! 

আমি ২০১২ সাল পর্যন্ত শেখ হাসিনার মধ্যে যে গনতান্ত্রিক মনভাব এবং আচরণ দেখেছি তা ২০১৩ সালের পর থেকে ভয়াবহ রূপ নেয় । কিছু আমলার প্ররোচনা এবং তেলবাজদের চক্রান্তের কারনে শেখ হাসিনার যে মানসিক বিবর্তন ঘটে সেখানে তাঁকে নিয়ে বা তার পরিবার নিয়ে কেউ টু শব্দ উচ্চারণ করলে তিনি সমালোচনাকারীকে শায়েস্তা করার জন্য পাগল হয়ে যেতেন । 

ডঃ ইউনুস আমাদের স্বপ্ন-ভালবাসা-ঘাম-শ্রম এবং রক্তের ফসল ! তাঁকে নিয়ে প্রশ্ন করলে বা তার সমালোচনা করলে কেন আমলারা শেখ হাসিনার জমানার মতো আচরণ করবেন । ঊর্মির বক্তব্য নিয়ে তাকে প্রথমত শো কজ করতে হবে । তার উত্তর সন্তোষজনক না হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে । অপরাধ বেশি গুরুতর হলে - ফৌজদারি মামলাও হতে পারে । কিন্তু এসব না করে - এক কথায় ওএসডি করা এবং তারপর সাময়িক বরখাস্ত করার মাধ্যমে যে দৃষ্টান্ত তৈরি হল তার সঙ্গে শেখ হাসিনার জমানার পার্থক্য কতোটুকু !  

ঊর্মি যে বিভাগের কর্মকর্তা সেই বিভাগে ইতিমধ্যে বহু লংকা কাণ্ড ঘটেছে । ডিসি নিয়োগ নিয়ে দুর্নীতির খবরে সারা দেশে তোলপাড় হয়েছে । কাউকে ঊর্মির মতো শাস্তি দেয়া হয়েছে এমন খবর আমি এখনো শুনিনি । 

বাংলাদেশে নতুন করে বিরাজনীতিকরন, মাইনাস টু এবং মব জাস্টিস নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে । এখানে হঠাৎ হুট হাট করে অনেক কিছু ঘটছে যা নিয়ে প্রশ্ন না করলে শেখ হাসিনার চেয়েও জঘন্য ফ্যাসিবাদ তৈরি হয়ে যাবে । 

গন হারে মামলা, নিয়ম নীতির তোয়াক্কা না করে যাকে ইচ্ছা তাকে নিয়োগ বা চাকুরী থেকে বাদ দেয়ার পরের ধাপ হবে - রাজনীতিবীদদের উপর অত্যাচার । আর তখন যদি বিএনপি-জামাতের শীর্ষ নেতাদেরকে ধরা হয় - আদালতে উঠানোর সময় সাবের হোসাইন চৌধুরীর মতো লাথি গুঁতো কিল ঘুষি মারা হয় তখন প্রশ্ন করার মতো সাহস কারোরই থাকবে না ।

খুঁজুন