বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় অপরাধী ও সন্ত্রাসী যেন সীমান্ত পার হতে না পারে

অপরাধী ও সন্ত্রাসী যেন সীমান্ত পার হতে না পারে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। ২৯ ডিসেম্বর সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সীমান্তে অপরাধী বা সন্ত্রাসীরা যাতে কোনোভাবেই পলায়ন করতে না পারে, সে বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত থাকতে হবে। যেসব কর্মকর্তা মাদকবাণিজ্য বা চোরাচালানে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না।

জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্তে বাংলাদেশের ভাবমূর্তি এবং প্রতিবেশী দেশের সঙ্গে কৌশলী ও দক্ষ সম্পর্ক বজায় রাখার ওপরও জোর দেন। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্ত রাখতে হবে যে, কোনো অপরাধী যেন দেশের বাইরে চলে যেতে না পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিজিবিকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বানও জানান।

খুঁজুন