শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় পাম্প বন্ধ, খোলা স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে ভোগান্তি

পাম্প বন্ধ, খোলা স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে ভোগান্তি

রাজধানীর বিভিন্ন এলাকায় জ্বালানি সরবরাহে অস্থিরতা কাটেনি এখনো। অধিকাংশ পেট্রোল পাম্পে সরবরাহ বন্ধ থাকায় তেলের সন্ধানে এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন গ্রাহকরা। যেসব পাম্প খোলা রয়েছে, সেগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেককে তেল না পেয়ে ফিরতে হচ্ছে।

রাজধানীর হাইকোর্ট এলাকা, মতিঝিল, মালীবাগ, শান্তিনগর, পল্টন ও মুগদাসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি পাম্প সাময়িকভাবে বন্ধ রয়েছে। খোলা পাম্পগুলোর সামনে সকাল থেকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বাস, ট্রাক, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি। অনেক চালক যানবাহনের ভেতরেই অপেক্ষা করছেন; কেউ কেউ ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছেন, আবার অনেকে বিরক্তি প্রকাশ করছেন।

মতিঝিলের একটি ফিলিং স্টেশনের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা গাড়িচালক মামুনুল হক বলেন, সকাল থেকে দাঁড়িয়ে আছি। বলা হচ্ছে বিকালে তেল আসবে। কিন্তু কখন পাব, তা নিশ্চিত না।

রাইড শেয়ারিং মোটরসাইকেল চালক বারেক হোসেন বলেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যে পরিমাণ তেল পাচ্ছি, তা দিয়ে কাজ চালানো সম্ভব হচ্ছে না। এভাবে চলতে থাকলে আয় কমে যাবে।

পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ ঘাটতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একাধিক পাম্প কর্তৃপক্ষ জানান, চাহিদার তুলনায় কম জ্বালানি পাওয়া যাচ্ছে। ফলে বাধ্য হয়ে সীমিত আকারে তেল সরবরাহ করতে হচ্ছে। অনেক পাম্পে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করা হচ্ছে, যাতে বেশি সংখ্যক গ্রাহক কিছুটা হলেও জ্বালানি পান।

শান্ত সিএনজি রিফুয়েলিং স্টেশনের ব্যবস্থাপক মো. বোরহান উদ্দিন বলেন, আমাদের চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। তিন ট্যাংকার প্রয়োজন হলেও আমরা পাচ্ছি একটি। এ কারণে সবার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।

খুঁজুন