বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় পে-স্কেলের দাবিতে উত্তাল সচিবালয়

পে-স্কেলের দাবিতে উত্তাল সচিবালয়

নতুন পে-স্কেল নিয়ে সরকারের 'তালবাহানা'র প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সচিবালয়। সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্তি পরিষদের ব্যানারে শত শত কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ মিছিল করেছেন। "পে-স্কেল নিয়ে তালবাহানা চলবে না, চলবে না" স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

​সংগঠনের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে সকাল থেকেই বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা জড়ো হতে শুরু করেন। এরপর মিছিলটি সচিবালয়ের বিভিন্ন গেট ঘুরে প্রধান রাস্তা ধরে বাদাম চত্বরে এসে শেষ হয়।

​মিছিলে অংশ নেওয়া এক কর্মচারী জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে তাদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। কিন্তু নতুন পে-স্কেল নিয়ে সরকার কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত জানাচ্ছে না। 

বারবার শুধু আশ্বাস দেওয়া হচ্ছে, যা তাদের হতাশ করছে।
​আরেকজন কর্মকর্তা বলেন, "আমরা দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য অপেক্ষা করছি। বর্তমান বেতন দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। সরকার যদি দ্রুত এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়, তবে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।"

​বিক্ষোভ মিছিলে বক্তারা সরকারের প্রতি অবিলম্বে পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং দ্রুত নতুন পে-স্কেল ঘোষণার দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচি হাতে নেওয়া হবে।

​সরকারের পক্ষ থেকে এখনো এই বিক্ষোভ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে, সরকারি কর্মচারীদের এই ক্রমবর্ধমান অসন্তোষ সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে অবিলম্বে পে-স্কেল বাস্তবায়ন হলে অসন্তোষ এড়ানো সম্ভব তা না হলে সচিবালয়সহ সারা দেশে কর্মচারিদের বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশংকা আছে।

খুঁজুন