বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় পুশইনকে কেন্দ্র করে ভূরুঙ্গামারী সীমান্তে উত্তেজনা

পুশইনকে কেন্দ্র করে ভূরুঙ্গামারী সীমান্তে উত্তেজনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিন সীমান্ত দিয়ে ২৩ জন নারী-পুরুষকে পুশইন করেছে বিএসএফ। এ নিয়ে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এবং বিজিবি সতর্ক অবস্থায় আছে। আটককৃতদের মধ্যে সোনাহাট সীমান্ত দিয়ে ৮ জন (৫ জন পুরুষ, ৩ জন নারী), বহলগুড়ি সীমান্ত দিয়ে ৮ জন (৬ জন পুরুষ, ২ জন নারী) এবং কচাকাটার কেদার সীমান্ত দিয়ে ৭ জন (২ জন পুরুষ, ২ জন নারী)। মঙ্গলবার ভোরের দিকে ভূরুঙ্গামারীর তিনটি সীমান্ত এলাকা দিয়ে এসব নাগরিককে পুশইন করে বিএসএফ।

পরে তাদের আটক করেন তিন বিজিবি ক‍্যাম্পের সদস‍্যরা। আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি বিজিবি। তাই ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ঠেলে দেয়া ২৩ জন কোন দেশের নাগরিক, তা এখনো নিশ্চিৎ হওয়া যায়নি। এসব নাগরিক বিজিবি কেদার, সোনাহাট ও বহলগুড়ি ক্যাম্পের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, ২৩ নাগরিককে পুশইন করার ঘটনা ঘটেছে। তবে তারা কোন দেশের নাগরিক, তা এখনো নিশ্চিৎ হওয়া যায়নি।

খুঁজুন