বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার নির্দেশ

রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার নির্দেশ

টেলিফোনের মাধ্যমে নির্দেশ দিয়ে বিদেশে বাংলাদেশি মিশন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত শুক্রবার (১৫ আগস্ট) এই নির্দেশ দেওয়া হয়। তবে এক্ষেত্রে সব মিশনকে সরাসরি নির্দেশ না দিয়ে কয়েকজনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের বলা হয়েছে অন্য মিশনপ্রধানদের জানিয়ে দেওয়ার জন্য।

এ বিষয়ে বিদেশে পদায়নরত একজন কূটনীতিক জানান, শুক্রবার অন্য একটি দেশের মিশনপ্রধান বিষয়টি আমাদের জানানোর পর আমরা ছবি সরিয়ে ফেলেছি।

টেলিফোনে নির্দেশের বিষয়ে জানতে চাইলে আরেকজন কর্মকর্তা বলেন, ‘সব নির্দেশ লিখিতভাবে দেওয়া যায় না। এজন্য ছবি নামানোর নির্দেশনা মৌখিকভাবে দেওয়া হয়েছে।’

আরেকজন কর্মকর্তা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শনের জন্য সংবিধানের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ওই ছবিও মৌখিক নির্দেশের মাধ্যমে সরিয়ে ফেলা হয়েছে। এজন্য লিখিত কোনো নির্দেশ দেওয়া হয়নি।

পৃথিবীর সব দেশে রেওয়াজ আছে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ছবি সরকারি অফিস বা তাদের মিশনগুলোতে প্রদর্শনের। বাংলাদেশে এর ব্যত্যয় কেন হচ্ছে জানতে চাইলে আরেকজন কূটনীতিক জানান, ‘এটি সরকারের সিদ্ধান্ত।’

খুঁজুন