বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার

শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ৮.৬ কেজির বেশি কোকেন উদ্ধার করেছে। উদ্ধারকৃত কোকেনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। এ ঘটনায় গায়ানার নাগরিক এম এস পেটুলা স্টাফেলকে আটক করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

বিমানবন্দর সংক্রান্ত সূত্রে জানা গেছে, মঙ্গলবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক সেলিনা আক্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে আটককারী যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

উপ-পরিচালক সেলিনা আক্তার বলেন, কাতারের দোহা থেকে একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেন নিয়ে বাংলাদেশে আসবেন এমন তথ্যের ভিত্তিতে আমরা বিমানবন্দরে সতর্কতা জারি করি। অন অ্যারাইভাল ভিসা নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় প্লাস্টিকের ৩টি বাক্সের মধ্যে ২২ পিস ডিম্বাকৃতি ফয়েল পেপারে আবদ্ধ কোকেন পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্ত এবং ইনভেন্টরিতে বিমানবন্দর থানার দুইজন এসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্য উপস্থিত ছিলেন। প্রাপ্ত কোকেনের মোট ওজন ৮.৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

খুঁজুন