বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারি বৃষ্টিপাতও হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ছয়টার পর রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা আছে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

সংস্থাটি জানায়, বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের এই ধারা আগামী মঙ্গলবার পর্যন্ত চলতে পারে। এরপর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমবে।

এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

খুঁজুন