বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় শাস্তি কমাতে জোর তৎপরতা বিআরটিএ’র কর্মচারীদের

শাস্তি কমাতে জোর তৎপরতা বিআরটিএ’র কর্মচারীদের

সাম্প্রতিক সময়ের একটি গবেষণায় উঠে এসেছে বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে ‘দুর্নীতিগ্রস্থ’ হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস) এর ‘প্রাথমিক প্রতিবেদন ২০২৫’ এ তথ্য জানানো হয়। এ জরিপটি পরিচালনা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
 
            দুর্নীতি ও অনিয়ম করলে পুরুষ্কার হিসেবে পাওয়ার কথা শাস্তি কিন্তু বিআরটিএ তে কি আদও শাস্তি হয়? বরং কিছু কিছু ক্ষেত্রে উল্টো প্রোমোশন পেতে দেখা যায়। গত ২৫/০২/২০২৫ তারিখে বেলা ৩:৪৫ ঘটিকায় বিআরটি’র নির্বাহী মেজিস্ট্রেট কর্তৃক বিআরটিএ ঢাকা জেলা সার্কেল (ইকুরিয়) কেরাণীগঞ্জ এর ড্রাইভিং লাইসেন্স বোর্ড পরীক্ষা কেন্দ্র গাবতলী বিআরটিসি বাস ডিপোতে অভিযান পরিচালনা কালে অফিস কক্ষ থেকে নগদ অর্থ সহ কয়েকজন দালাল আটক করে এবং কারাদণ্ড প্রদান করে। উল্লেখ্য যে, গত ০২.০১.২০২৫ খ্রি: তারিখের ৩৫.০৩.০০০০.০০১.৩৩.০৪৬.২৩-১৯ নং স্মারক মোতাবেক বিআরটি’র সকল অফিস থেকে দালাল মুক্ত করণের জন্য পত্র দেওয়া হলেও, উক্ত পত্রের নির্দেশনা অমান্য করে দালাল প্রবেশে সহযোগিতা করা এবং তাদের সাথে সংশ্লিষ্ট থাকা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২(খ) অনুযায়ী অসদাচারণ এবং একই বিধিমালার ৩(খ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

মোটরযান পরিদর্শক, মেকানিক্যাল এসিস্ট্যান্ট ও উচ্চমান সহকারীর দুর্নীতি ও দালাল চক্রের সাথে সম্পৃক্ততার প্রমাণ হাতেনাতে পাওয়ায় গত ০৪/০৩/২০২৫ তারিখে তাদেরকে সাময়িক বরখাস্তসহ বদলীর আদেশ দেওয়া হয়।
            একই তারিখে বদলি আদেশে-
স্মারক নং ৩৫.০৩.০০০০.০০১.১৯.১৭৬.২৪-৪৪৬ এ মোহাম্মদ জমির হোসেন (পরিচিতি নং ২০১৪২০০০১৫) মোটরযান পরিদর্শক, বিআরটিএ ঢাকা জেলা সার্কেল থেকে বরিশাল বিভাগীয় অফিসে বদলি হয়ে যায়।
 
স্মারক নং ৩৫.০৩.০০০০.০০১.১৯.১৭৬.২৪-৪৪৫ এ মোঃ আরিফ হোসেন (পরিচিতি নং ২০০৪৪১২০০৮) উচ্চমান সহকারী, ঢাকা জেলা সার্কেল থেকে দিনাজপুর সার্কেলে বদলি হয়ে যায়।

স্মারক নং ৩৫.০৩.০০০০.০০১.১৯.১৭৬.২৪-৪৪৪ এ মীর্জা মাহমুদুর রশিদ (পরিচিতি নং ২০১৬৩২০১১৩) মেকানিক্যাল এসিস্ট্যান্ট, বিআরটিএ ঢাকা জেলা সার্কেল থেকে বিআরটিএ রংপুর সার্কেলে বদলি হয়ে যায়।


      স্মারক নং ৩৫.০৩.০০০০.০০১.১৯.১৭৬.২৪-৪৪৩ এ শাহরিয়ার হাসান শান্ত (পরিচিতি নং ২০২৩৩২০১৬৭)                 মেকানিক্যাল এসিস্ট্যান্ট, বিআরটিএ ঢাকা জেলা সার্কেল থেকে বিআরটিএ মাগুরা সার্কেলে বদলি হয়ে যায়।
 
            কিন্তু সম্প্রতি সাজাপ্রাপ্ত এই ৪ কর্মচারী তাদের সাজা কমানোর জন্য সদর কার্যালয়ে জোর তৎপরতা চালাচ্ছে বলে জানাযায়। সুত্রস্থমতে আরও জানা যায় বিআরটিএ এর কতিপয় অসাধু কর্মকর্তাদের যোগসাযসে তারা এই তৎপরতা চালাচ্ছে। এতে সাবেক চেয়ারম্যান মহোদয় মোঃ ইয়াসিন এর গাড়িচালকের নামও উঠে আসে। এখন দেখার বিষয় হলো পূর্ণ তদন্ত না হয়ে এরা কি সাজা থেকে মুক্তি পেয়ে যাবে? নাকি নিয়ম অনুযায়ী তাদের শাস্তি হবে।

খুঁজুন