বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় শিক্ষকদের লাঠিচার্জ ফ্যাসিবাদী আমলের পুলিশকে স্মরণ করিয়ে দেয়

শিক্ষকদের লাঠিচার্জ ফ্যাসিবাদী আমলের পুলিশকে স্মরণ করিয়ে দেয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও  ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড; শিক্ষকরা হলেন সেই মেরুদণ্ডের রক্ষাকবচ।

শিক্ষকদের বেতন এবং বাড়ি ভাড়ার কথা কোন সভ্য সমাজে বলা যায় না।শতাংশ হারে বাড়ি ভাড়ার জন্য শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বর্বরোচিত হামলা করে।পুলিশ কর্তৃক সম্মানিত শিক্ষকদের রক্তাক্তকরণ ফ্যাসিবাদী আমলের পুলিশকে স্মরণ করিয়ে দেয়।
আজ ১৩ অক্টোবর'২৫ রোজ সোমবার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে উপরোক্ত মন্তব্য করেন। 

মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন,  শিক্ষকরা যদি নিজেরাই  'দিন আনে দিন খায়' - পদ্ধতিতে দিনাতিপাত করে তাহলে শিক্ষার দিকে নজর দিবে কখন? বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষকদের বেতন কাঠামোর দিকে তাকালে দেখা যায়, বাংলাদেশে শিক্ষকদের বেতন সর্বনিম্নে।এটা জাতি হিসেবে লজ্জার।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টাসহ পাঁচজন উপদেষ্টা আছেন যারা সরাসরি শিক্ষক।তারাও কি শিক্ষকদের মর্যাদা ভুলে গেছেন? জুলাই বিপ্লবে এই শিক্ষকদের ছাত্ররাই যে অবদান রেখেছে পুলিশ এবং সরকারের লোকজন কি ভুলে গেছেন? দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। 

নগর সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার-এর সঞালনায় উক্ত  সভায় আরও  উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ-এর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন,জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক,  সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা  মুহাম্মাদ নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।   

খুঁজুন