বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি'র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা • ১২ বছরে ১৮ কোটি টাকার সম্পদের অভিযোগ, কর কর্মকর্তা সাইফুলকে ঘিরে প্রশ্ন • একাত্তরে পাক আর্মি থেকে হিংস্র ছিলো জামাত • পাবনা মেডিকেল প্রকল্পে ২৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন • গজারিয়ায় আরডিআরএস এর ৩১০ তম ভবেরচর শাখার উদ্বোধন • খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জাতীয় সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা, প্রতারক গ্রেফতার

সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা, প্রতারক গ্রেফতার

সরকারি কর্মকর্তা সেজে ভূমি অফিসে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ আলমগীর হোসেন।

গ্রেফতারকৃত মোঃ আলমগীর হোসেন কাঁটাবন ভূমি অফিসে কম্পিউটার অপারেটর পদে এক যুবককে চাকরি দেওয়ার কথা বলে ১৮ লক্ষ টাকায় চুক্তি করে এবং নগদ সাত লক্ষ টাকা গ্রহণ করে। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি না দিলে নিউমার্কেট থানায় অভিযোগ করেন সেই যুবক। এ ঘটনায় মামলা রুজু হলে বুধবার (২৫ সেপ্টেম্বর ২০২৪খ্রি.) বিকেলে কাঁটাবন ভূমি অফিসের সামনে থেকে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় আলমগীর হোসেনের হেফাজত থেকে ভূমি মন্ত্রণালয়ের দুইটি ভুয়া নিয়োগপত্র, ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে একটি ভুয়া নিয়োগপত্র, তিন লক্ষ টাকার জমা স্লিপ, ভূমি মন্ত্রণালয়ের চাকরির দুইটি ভুয়া আবেদন ফরম, একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন, দশ টাকা মূল্যের দুইটি স্ট্যাম্প ও বিভিন্ন কাগজপত্র, ভুয়া ভিজিটিং কার্ড এবং নগদ ২,৫০০ টাকাসহ একটি মানিব্যাগ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে নোয়াখালীর সুধারামপুর থানা, ডিএমপির শাহবাগ থানাসহ বিভিন্ন থানায় ৬ টি প্রতারণা মামলা রয়েছে।

নিউমার্কেট থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন