প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার এমন একটি রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের নিরাপত্তা নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়, সে ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর সচিবালয়ে নজরুলবর্ষ পালনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুলবর্ষ পালনের উদ্বোধন করেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এক বছরব্যাপী নজরুলবর্ষ ঘোষণা করেছে। এর মেয়াদ চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত।
গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত এক বছরকে ‘নজরুলবর্ষ’ হিসেবে ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার সেই ঘোষণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়
শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার এমন একটি রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের নিরাপত্তা নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়, সে ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর
সচিবালয়ে নজরুলবর্ষ পালনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুলবর্ষ পালনের উদ্বোধন করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এক বছরব্যাপী নজরুলবর্ষ ঘোষণা করেছে। এর মেয়াদ চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫
মে পর্যন্ত। গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত এক বছরকে ‘নজরুলবর্ষ’ হিসেবে ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার সেই ঘোষণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
গ্রীন রোড, পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত