বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থন তালিকা যাচাই হবে দৈবচয়ন পদ্ধতিতে

স্বতন্ত্র প্রার্থীর সমর্থন তালিকা যাচাই হবে দৈবচয়ন পদ্ধতিতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনসূচক তালিকা যাচাইয়ের জন্য দৈবচয়নের ভিত্তিতে ১০টি সংখ্যা চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন সচিবালয়ের ১০ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ঘোষিত প্রজ্ঞাপন অনুসারে মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর। স্বতন্ত্র প্রার্থী (প্রার্থীতার পক্ষে সমর্থন যাচাই) বিধিমালা, ২০১১ অনুসারে উল্লিখিত নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থিতার সমর্থনসূচক তালিকা দৈবচয়নের ভিত্তিতে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীরা যেসব নির্বাচনি এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন, তাদের প্রতিটির জন্য ১০টি সংখ্যা চিহ্নিত করার লক্ষ্যে (ক্রমিক এক থেকে এক শতাংশের মধ্যবর্তী যেকোনও ১০টি সংখ্যা) প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন সচিবালয়ের ১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এ বিষয়ে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের আগেই প্রাপ্ত সংখ্যার বিপরীতে উল্লেখিত তথ্যাদির সত্যতা সরেজমিনে যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের শেষ তারিখ ১১ জানুয়ারি আরও নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তা দ্বারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি, নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

খুঁজুন