বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত

তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ লক্ষ্যে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেট পরিবীক্ষণ শাখা থেকে এ নির্দেশনা পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়ার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চিঠিতে তেলের অবৈধ মজুত প্রতিরোধ, নির্ধারিত দামের বেশি দামে বিক্রি বন্ধ করা এবং খোলা বাজারে তেল বিক্রি ও পাচার রোধে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এসব বিষয় নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিংয়ের পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত ৮ মার্চ একটি সূত্রের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার অনুরোধ জানায়। জনস্বার্থে এবং জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সেই অনুরোধের ভিত্তিতেই মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, জেলা ও উপজেলা পর্যায়ে জেলা প্রশাসকদের তদারকিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাজার তদারকি এবং মোবাইল কোর্ট পরিচালনা করবেন। জনস্বার্থে এ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

খুঁজুন