বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় তফসিল ও শেষ সময়ের প্রস্তুতি নিয়ে বৈঠকে কমিশন

তফসিল ও শেষ সময়ের প্রস্তুতি নিয়ে বৈঠকে কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতিসহ ১০ আলোচ্যসূচি নিয়ে সভায় বসেছে নির্বাচন কমিশন। ৭ ডিসেম্বর সকাল পৌনে ১১টায় সিইসি এ এম এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে এ সভা হচ্ছে। সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সভার আলোচ্যসূচি

• আইন ও রীতির আলোকে তফসিল পূর্ব ও তফসিল পরবর্তী কার্যক্রম পর্যালোচনা;

• গণভোট আয়োজন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির অগ্রগতি;

• মাঠ প্রশাসনের সঙ্গে যোগাযোগ, সমন্বয় ও মতবিনিময়ের বিষয়াদি;

• রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত সিদ্ধান্ত;

• জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন পদ্ধতি ও SOP নির্ধারণ;

• ২৯ নভেম্বরের মক ভোট থেকে প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে কেন্দ্র ব্যবস্থাপনা;

• পার্সোনালাইজেশন সেন্টারের ৯টি মেশিন আইডিইএ প্রকল্পে হস্তান্তর ও বিএমটিএফের স্থগিত বিল পরিশোধ;

• অতিরিক্ত ১৪ লাখ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বাবদ বকেয়া পরিশোধ;

• ক্রয় প্যাকেজ এনসিএস–২৭ (স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন ও ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা মুদ্রণ) সংক্রান্ত সিদ্ধান্ত এবং বিবিধ।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে তফসিল আর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজন করবে ইসি।

খুঁজুন