বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে
জাতীয় তিস্তায় আবারও পানি বৃদ্ধি, বন্যা আতঙ্ক

তিস্তায় আবারও পানি বৃদ্ধি, বন্যা আতঙ্ক

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতের ফলে লালমনিরহাটে তিস্তার পানি বেড়েছে। পানি ঢুকছে নদীর পাশের গ্রামগুলোতে। অনেক এলাকার ফসলি জমিতে পানি প্রবেশ করছে। ২৪ ঘণ্টায় তিস্তায় পানি বেড়েছে ২৩ সেন্টিমিটার এবং গত দুই দিনে প্রায় ৪০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদী-তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক।

পানি উন্নয়ন বোর্ড বলছে, যদি এমনভাবে পানি বাড়তেই থাকে, তাহলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীরবর্তী ও চরাঞ্চলের নিচু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, রবিবার সকাল ৬টায় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় এবং আজ (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় সেই পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ভারতের উত্তর তেলেঙ্গানা ও সংলগ্ন অঞ্চলে স্থল লঘুচাপ হিসেবে অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রংপুর বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসাম প্রদেশে ভারি থেকে অতি-ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আগামী ৭২ ঘণ্টা (১৪ সেপ্টেম্বর ৯টা থেকে ১৭ সেপ্টেম্বর ৯টা পর্যন্ত) দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ত্রিপুরা প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরো জানিয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোরর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। এ সময় তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার সংবাদমাধ্যমকে জানান, তারা সতর্ক অবস্থানে রয়েছেন। ইউনিয়ন পরিষদ ও স্থানীয় জনপ্রতিনিধিদের নদীপাড়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

খুঁজুন