শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে

ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সরকারের নিজস্ব অর্থায়নে এই বডি ক্যামেরা কেনা হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ইউএনডিপির মাধ্যমে এসব ক্যামেরা কেনা হবে।

এই বডি ক্যামেরা আনতে কত টাকা খরচ হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, খরচের বিষয়টি এখনই বলা সম্ভব না। এটা আমরা সংগ্রহ করবে ইউএনডিপির মাধ্যমে।

ইউএনডিপির মাধ্যমে কেন আনা হবে জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা টিকা আনি ইউনিসেফের মাধ্যমে। কারণ হলো, টেন্ডার করে আনতে গেলে মানের বিষয় থাকে, দামের বিষয় থাকে। এজন্য ইউএনডিপি মান ও দামের নিশ্চিয়তা দেবে। এতে করে আমরা কারো সাথে নেগোসিয়েশন করব না।

উপদেষ্টা বলেন, নির্বাচন খাতের ব্যয় থেকে এটা (বডি ক্যামেরা) মেটানো হবে। আমরা পুলিশকে দিচ্ছি, নির্বাচন কমিশনকে না। নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না।

খুঁজুন