শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, ঈদের দিন সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে সকাল ১০টায় তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছাবেন।

সেখানে শুরুতে বিদেশি কূটনীতিকদের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী সরাসরি মতবিনিময় ও শুভেচ্ছা আদান-প্রদান করবেন।

এদিকে জানা গেছে, যমুনায় শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যাবেন। সেখানে তিনি প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

খুঁজুন