শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় চাল কিনবে সরকার

৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় চাল কিনবে সরকার

গতবারের তুলনায় কেজি প্রতি চার টাকা করে বাড়িয়ে এবারের বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। নির্ধারণ করা হয়েছে গমের দামও। ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ করা হবে।

বুধবার (৯ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে চলতি বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ নিয়ে ব্রিফকালে খাদ্য ও ভূ‌মি উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদার এই তথ্য জানান। উপদেষ্টা বলেন, গতবারের তুলনায় কেজি প্রতি ৪ টাকা বেশিতে ধান ও সিদ্ধ চাল কেনা হবে।

তিনি বলেন, চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে সাড়ে ৩ লাখ টন ধান কেনা হবে। আর ৪৯ টাকা কেজি দরে কেনা হবে ১৪ লাখ টন সেদ্ধ চাল।

এছাড়া সরকার ৩৬ টাকা কেজি দরে গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। গতবার বোরো মৌসুমে ৩২ টাকা কেজি দরে ধান ও ৪৫ টাকা কেজি দরে চাল কিনেছিল সরকার।

খুঁজুন