শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
নেত্রকোণায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ কাপ্তাই হ্রদের ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়ার প্রস্তুতি নির্ধারিত রুট পরিবর্তন করে পুরান ঢাকায় যাওয়ায় পণ্যবাহী ৯ ট্রাক জব্দ সারের কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে: কৃষিমন্ত্রী বিদেশের মাটিতে বাংলাদেশ পেসারদের ২০ উইকেট নেওয়ার আত্মবিশ্বাস আছে : তালহা লালদিয়ায় ভিড়বে ‘বড় জাহাজ’, বদলে যাবে বাণিজ্যের গতিপথ রাজনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে : জেট্রো গুমের অন্ধকার অধ্যায়কে সামনে এনেছে ‘গুম দিবস’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী পাসের অপেক্ষায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন
জাতীয় আগের দামেই সার পাবেন কৃষকরা

আগের দামেই সার পাবেন কৃষকরা

আগের দামেই সার কিনতে পারবেন কৃষকরা। কৃষকদের প্রতি কেজি ইউরিয়া কিনতে ২৭ টাকা দিতে হবে। প্রতি কেজি ডিএপি ২১ টাকা, টিএসপি ২৭ টাকা এবং এমওপি ২০ টাকা দরে কিনতে পারবেন কৃষকেরা।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন এ নিয়ে শুক্রবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার না কেনার জন্য অনুরোধ জানানো হয়েছে। কোনো ডিলার এর চেয়ে বেশি দামে সার বিক্রি করলে জেলা বা উপজেলা প্রশাসক, কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে বলা হয়েছে। ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া সারের বিক্রয়মূল্য ২৫ টাকা, ডিএপি ১৯ টাকা, টিএসপি ২৫ টাকা এবং এমওপি ১৮ টাকা।

২০২৩ সালের এপ্রিলে সারের দাম প্রতি কেজি ৫ টাকা করে বাড়ানো হয়েছিল। তখন কৃষি মন্ত্রণালয় জানিয়েছিল, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে সারের মূল্যবৃদ্ধির কারণে আমদানি যৌক্তিক পর্যায়ে রাখা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে তখন বলা হয়, আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ইউরিয়া সারের দাম ৪৮ টাকা, ডিএপি ৭০, টিএসপি ৫০, এমওপি ৬০ টাকা। ৫ টাকা দাম বাড়ার পরও সরকারকে প্রতি কেজি ইউরিয়ায় ২১ টাকা, ডিএপিতে ৪৯ টাকা, টিএসপিতে ২৩ টাকা ও এমওপিতে ৪০ টাকা ভর্তুকি দিতে হবে।

খুঁজুন