বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা
জাতীয় বাড়ছে তাপমাত্রা, চলতি মাসে ফের তাপপ্রবাহ

বাড়ছে তাপমাত্রা, চলতি মাসে ফের তাপপ্রবাহ

দেশে সর্বশেষ তাপপ্রবাহ ছিল গত ২০ মার্চ। এরপর থেকে বিগত কয়েক দিনের ঝড়বৃষ্টির কারণে দেশে আরামদায়ক আবহাওয়া ছিল। তবে গতকাল রবিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মাসের শেষ দিনগুলোতে তাপমাত্রা আরও বেড়ে যাবে। এ সময় মৃদু তাপপ্রবাহ হতে পারে।

সোমবার (২৪ মার্চ) আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, এখন পর্যন্ত এই মাসের বাকি দিনগুলোতে, এমনকি ঈদের দিনেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বৃষ্টি হলেও দু-একটি জেলায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হবে। ফলে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে। এতে করে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ থেকে আগামী বুধবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তিন দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজারহাটে, ১৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

খুঁজুন