বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা
জাতীয় ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ৮ম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৪৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান গতকালের মতো আজও ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

দীর্ঘদিন পর গতকাল এবং আজ ঢাকার একিউআই স্কোর ১৫০-এর নিচে নামল। শুক্রবার সকাল ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

বায়ুদূষণে আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি (২৬০)। দিল্লিতে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৭২), উগান্ডার কাম্পালা (১৬২) ও ভিয়েতনামের হ্যানয় (১৫৫)। শহরগুলোর বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

খুঁজুন