বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা
জাতীয় ধর্ম -বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

ধর্ম -বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

দেশ ও জনগণের কল্যাণে ধর্ম -বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

বড়দিন উপলক্ষে  বঙ্গভবনে  খ্রিস্ট ধর্মাবলম্বী  বিশিষ্ট  ব্যক্তিবর্গের সাথে  শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে  তিনি এ আহ্বান জানান।

বড়দিন উপলক্ষে  রাষ্ট্রপতি  এবং তাঁর সহধর্মিনী  ড. রেবেকা সুলতানা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সম্মানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন। 

ধর্ম উপদেষ্টা  ড. আ ফ ম খালিদ হোসেন, আর্চবিশপ  বিজয় এন. ডি .ক্রুজ , ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস র‍্যান্ডেল এবং রাষ্ট্রপতির সচিবগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 খ্রিস্ট  ধর্মাবলম্বীদের  শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। 

বাংলাদেশকে একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরো মজবুত করার উপর জোর দেন রাষ্ট্রপতি।

এর আগে,রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বড় দিন উপলক্ষ্যে একটি কেক কাটেন ।

পরে ,  রাষ্ট্রপতি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল  বিনিময় করেন । বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ  বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন। 

খুঁজুন