বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা
জাতীয় ডিসেম্বরে জেঁকে বসতে পারে শীত

ডিসেম্বরে জেঁকে বসতে পারে শীত

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে, আর সেই সঙ্গে নদী অববাহিকার উত্তরবঙ্গ, সিলেট ও উপকূলীয় এলাকায় কুয়াশা পড়া শুরু হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, পরবর্তী ৪৮ ঘণ্টায় ঘণ্টায় তাপমাত্রা আরো কমবে এবং কুয়াশার মাত্রা বাড়তে পারে।

রবিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সোমবার একই সময় পর্যন্ত সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ের মধ্যে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

এদিকে, আবহাওয়াবিদ শাহনাজ পারভিন জানিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় শীত পুরোপুরি জেঁকে বসতে পারে। এর আগে নভেম্বরের শেষদিকে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়বে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ঢাকায় শীতের প্রকৃত অনুভূতি শুরু হতে পারে এবং জানুয়ারির মাঝামাঝি সময়ে তাপমাত্রা সবচেয়ে বেশি কমে যেতে পারে।


খুঁজুন