রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
গাংনীতে সাংবাদিককে মারধর, দুই শিক্ষক গ্রেফতার দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জরুরি : আমির খসরু ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৫১৮ কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা : ভূমিমন্ত্রী বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা চলছে : বিমানমন্ত্রী ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী মোল্লাহাটে পিকআপ চুরি; রিমান্ডে আসামি ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে লালদিয়া টার্মিনাল মাইলফলক হবে : অর্থমন্ত্রী
জাতীয় এমপি কোটার ২৪ বিলাসবহুল গাড়ি নিলামে উঠছে

এমপি কোটার ২৪ বিলাসবহুল গাড়ি নিলামে উঠছে

এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় আনা ২৮৮ কোটি টাকা মূল্যের ২৪টি ল্যান্ড ক্রুজার নিলামে তোলার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এমপি পদ চলে যাওয়ার পাশাপাশি নির্ধারিত ৩০ দিনের মধ্যে ছাড় না করায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্যানুসারে, গাড়িগুলো ১২তম সংসদের সদস্যরা আমদানি করেছিলেন। তবে ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংসদ ভেঙে দেওয়ার কারণে তারা এই শুল্কমুক্ত সুবিধা নিতে পারেননি।

সাধারণত ৮৫০ শতাংশ শুল্ক প্রয়োগের পরে প্রতিটি গাড়ির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১০-১২ কোটি টাকা। তবে শুল্কমুক্ত স্কিমের আওতায় এমপিরা প্রতিটি গাড়ি মাত্র . কোটি টাকায় পেতেন।

গাড়িগুলো ১৪ সেপ্টেম্বর বন্দরের কার শেডে পৌঁছায়। আইন অনুযায়ী, আমদানিকারককে ১৪ অক্টোবরের মধ্যে গাড়িগুলো ছাড় করতে হতো। এই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ১৫টি ল্যান্ড ক্রুজারসহ গাড়িগুলো এখন চট্টগ্রাম কাস্টমস কর্তৃক নিলামে তুলবে।

২৩ অক্টোবর ১৮টি গাড়ির নথি আনুষ্ঠানিকভাবে বন্দরের কাছ থেকে কাস্টমস নিলাম শাখায় হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, আরো ৬টি গাড়ির আমদানিকারকদের কাছে নোটিস পাঠানো হয়েছে। কোনো জবাব না পাওয়া গেলে এই গাড়িগুলোও নিলাম প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে।

খুঁজুন