বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা
জাতীয় ঘন কুয়াশা থাকলেও শীত কম ঢাকায়

ঘন কুয়াশা থাকলেও শীত কম ঢাকায়

ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজধানীর আকাশ। রবিবার ভোর থেকেই তীব্র কুয়াশায় ছেয়ে গেছে পুরো শহর।তবে ঘন কুয়াশা থাকলেও ঢাকায় শীতের তীব্রতা অন্যদিনের তুলনায় কিছুটা কম অনুভূত হচ্ছে।

গত কয়েক দিনে দেশের রংপুর বিভাগ ছাড়া অন্যান্য স্থানে দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে। এতে করে শীতের অনুভূতিও অনেকটাই কমে গেছে। রাজধানীতে বেড়েছে দিন ও রাতের তাপমাত্রা। গত দুদিনে ঢাকার তাপমাত্রা বেড়েছে সাড়ে ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে। এই ঘন কুয়াশা কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামী দুদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সোম বা মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে পারে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। ঢাকার তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

খুঁজুন