বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা
জাতীয় মাঝারি শৈত্যপ্রবাহের আভাস

মাঝারি শৈত্যপ্রবাহের আভাস

আবহাওয়ার চক্র অনুযায়ী এখনো শীতপূর্ব মৌসুম চলছে। কিন্তু এর মধ্যেই দেশের অনেক অঞ্চলে জেঁকে বসেছে শীত। এমন অবস্থায় ৪৮ ঘণ্টার মধ্যে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের উত্তরাঞ্চলে এই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে সরকারি সংস্থাটি।

আবহাওয়া অধিদফতর জানায়, সারাদেশে শীতের অনুভুতি কিছুটা বাড়তে পারে। এ সময় দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।

সোমবার (৯ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের শেষ থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রংপুর এবং রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আর দেশের অন্যত্র সামান্য হ্রাস পেতে পারে দিনের তাপমাত্রা। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের শেষ থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


খুঁজুন