বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
খাদ্য পরিদর্শক মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ • অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে উন্মোচিত হলো শরণার্থীদের নিজস্ব নীতি-রূপরেখা • ৩০০ টাকার সেই টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে ১,০০০ টাকায়! • সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলেছে সিটি করপোরেশন • ভেনিসে ‘ইসলামে নারী’: শীর্ষক সেমিনার অনুষ্ঠিত • বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা • সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা
জাতীয় মিটারের বেশি ভাড়া নিলে জরিমানা ৫০ হাজার

মিটারের বেশি ভাড়া নিলে জরিমানা ৫০ হাজার

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) জানিয়েছে, গ্যাস বা পেট্রলচালিত অটোরিকশাচালকরা মিটারের থেকে বেশি ভাড়া নিলে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। বেশি ভাড়া আদায়কারী চালকদের বিরুদ্ধে মামলা করারও নির্দেশ দিয়েছে ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনারকে পাঠানো এক পত্রে এ নির্দেশনা দিয়েছে বিআরটিএ। এতে স্বাক্ষর করেছেন বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস।

পত্রে বলা হয়েছে, গ্যাস বা পেট্রলচালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মামলা রুজু করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৫(৩) অনুযায়ী, কোনো অটোরিকশার চালক বা মালিক অতিরিক্ত ভাড়া দাবি করতে পারবেন না এবং রুট পারমিট এলাকায় নির্ধারিত গন্তব্যে যেতে বাধ্য থাকবেন। আইন লঙ্ঘন করলে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড বা ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে, এমনকি চালকের পয়েন্টও কর্তন করা হতে পারে।

খুঁজুন