শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
নেত্রকোণায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ কাপ্তাই হ্রদের ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়ার প্রস্তুতি নির্ধারিত রুট পরিবর্তন করে পুরান ঢাকায় যাওয়ায় পণ্যবাহী ৯ ট্রাক জব্দ সারের কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে: কৃষিমন্ত্রী বিদেশের মাটিতে বাংলাদেশ পেসারদের ২০ উইকেট নেওয়ার আত্মবিশ্বাস আছে : তালহা লালদিয়ায় ভিড়বে ‘বড় জাহাজ’, বদলে যাবে বাণিজ্যের গতিপথ রাজনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে : জেট্রো গুমের অন্ধকার অধ্যায়কে সামনে এনেছে ‘গুম দিবস’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী পাসের অপেক্ষায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন
জাতীয় শৈতপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, বিপর্যস্ত জনজীবন

শৈতপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, বিপর্যস্ত জনজীবন

কনকনে হিমশীতল বাতাস এবং ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। তীব্র শীত এবং ঘন কুয়াশার সঙ্গে ঝরছে শিশির, সূর্যের দেখা মিলছে না গত তিন দিন ধরে। এর ফলে শীতের দাপটে কাঁপছে পুরো জেলা। প্রতিনিয়ত তাপমাত্রার ছন্দপতন ঘটছে। উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস এবং ঘন কুয়াশার কারণে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে এ জেলায়। সারাদিন হিমেল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শীতের প্রকোপ।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগে শুক্রবার এ জেলায় ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশার সঙ্গে বইছে উত্তর হিমালয় থেকে আসা হিমশীতল ঠান্ডা বাতাস। অনেকেই আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন। হিমেল হাওয়ায় কনকনে শীতে সাধারণ মানুষ কিছুটা কাহিল হয়ে পড়েছে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। তবে পরিবারের চাহিদা মেটাতে অনেকেই শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হচ্ছেন।

অপরদিকে, তীব্র শীতে ব্যস্ততম সড়ক ও হাটবাজারগুলো অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে। দিনের বেলা সূর্যের দেখা না মিললেও ঠান্ডা বিরাজ করছে, ফলে অনেকেই কাজে যাচ্ছেন না। ভোরে হালকা কুয়াশা থাকার কারণে বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে। শীতের কারণে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, ‘বায়ুমণ্ডলের উপরিভাগে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক হওয়ায় দিনের বেলা সূর্যের দেখা মিলছে না এবং সূর্যের কাঙ্ক্ষিত তাপ পাওয়া যাচ্ছে না। আজ শনিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১২-১৩ কিলোমিটার।

খুঁজুন